হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘বিদেশি শক্তিকে ইরানের ভাগ্য নির্ধারণ করতে দেওয়া হবে না’

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলোকে ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, বিদেশি শক্তিকে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে বাধা দেওয়ার অভিন্ন সংকল্প তেহরান ও বাগদাদের মধ্যকার সম্পর্ককে আরো শক্তিশালী করেছে।

দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতাকে বাস্তব অর্থনৈতিক উন্নয়ন এবং যৌথ সমৃদ্ধিতে রূপান্তরিত করতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গালিবাফ বলেন, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীরতাকেই প্রতিফলিত করে। তিনি ইরান-ইরাক সম্পর্ককে ভূগোল, ইতিহাস ও অভিন্ন ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সম্পর্ক হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘ইতিহাসে আমরা এমন দুটি জাতি হিসেবে স্মরণীয় হয়ে থাকব, যারা অন্যের আখ্যানের পাদটীকা হতে অস্বীকার করেছিল এবং যাদের ভাগ্য পশ্চিমা সরকারগুলোর রাজধানীতে লেখা হয়নি।’

সূত্র: ডন

আরএ

কালীগঞ্জে গাছে ঝুলছে বাবুই পাখির বাসা

ভবন নেই ১০ মাস ধরে শহীদ বেদিতে পাঠদান

ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, জাপানের নিক্কেই সূচকে পতন

‘ইউ আর রং - টোটালি রং’

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

লাল শাপলার বিল হচ্ছে পর্যটনকেন্দ্র

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু