হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের বদলা নেওয়া হবে।

বৃহস্পতিবার দেওয়া ওই ভাষণে তিনি জানান, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে এবং নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে।

মোজতবা খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। একইভাবে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে সহায়তা করতে চায়।

তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে।

খামেনি বলেন, ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং এই অভিযান চলবে। তার ভাষায়, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত। অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।

এর আগে ভাষণের শুরুতে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছিল তখন ইরানের সামরিক বাহিনীই দেশকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে।

তিনি আরও বলেন, সাহসী যোদ্ধারা কঠিন সময়েও দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তাদের ভূমিকা দেশের জন্য গুরুত্বপূর্ণ।

সোর্সঃ আল জাজিরা

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের লাশ উদ্ধার

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো