হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে জাহাজ উদ্ধারে নামছে যুক্তরাষ্ট্রের ১৫ হাজার সেনা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

হরমুজ প্রণালিতে ‘নৌ-চলাচলের স্বাধীনতা’ পুনরুদ্ধারে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অভিযানে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আজ থেকেই এই মিশন শুরু হতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির স্বার্থে এই রক্ষণাত্মক মিশনে আমাদের সমর্থন অপরিহার্য। একই সঙ্গে আমরা নৌ অবরোধও বজায় রাখছি।’

মার্কিন সামরিক বাহিনীর এই সহায়তায় থাকছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, শতাধিক স্থল ও সমুদ্রভিত্তিক যুদ্ধবিমান, মাল্টি-ডোমেন আনম্যান্ড প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনাসদস্য।

এর আগে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ নামে একটি পৃথক উদ্যোগের ঘোষণা দিয়েছিল। এর লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সমন্বয় বাড়ানো।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

সূত্র: আলজাজিরা

এএম

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা

গাজায় ৭০০ তাঁবুতে পাঠদান চলছে ৫ লাখ শিক্ষার্থীর