হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহত ৩ হাজার ছাড়াল

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৩ হাজার ২২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি' (এইচআরএএনএ)। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি মূলত 'হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান' (এইচআরএআই) সংগঠনের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৩৯৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন, যার মধ্যে অন্তত ২১০ জন শিশু। এছাড়া ১ হাজার ১৬৫ জন সামরিক সদস্য এবং আরও ৬৫৭ জন নিহত হয়েছেন যাদের দাপ্তরিক পরিচয় বা ভূমিকা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে হতাহতের সংখ্যা নিয়ে ইরানের সরকারি পরিসংখ্যান ও এই মানবাধিকার সংস্থার তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, মার্কিন-ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।

তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে এইচআরএএনএ জানিয়েছে, তারা মাঠপর্যায়ের প্রতিবেদন, স্থানীয় সূত্র, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র এবং সুশীল সমাজের নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহ করেছে। এছাড়া প্রাসঙ্গিক ছবি, ভিডিও এবং সরকারি বিবৃতির মতো প্রকাশ্য উৎসগুলোও তারা পর্যালোচনায় রেখেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা মানবাধিকার সংস্থাটির দেওয়া এই হতাহতের সংখ্যার বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি