হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই হরমুজে বিপদ

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

যেসব দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে ভূমিকা রাখবে, তাদের হরমুজ প্রণালি অতিক্রমের সময় ‘নিশ্চিতভাবে সমস্যার সম্মুখীন হতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া বলেন, যুদ্ধে ‘শত্রুপক্ষের কোনো উদ্দেশ্যই অর্জিত হয়নি’ এবং ইরানের রাজনৈতিক ব্যবস্থার ভারসাম্যে কোনো ব্যাঘাত ঘটেনি।

তিনি আরো বলেন, ‘বরং দেশের অভ্যন্তরে ঐক্য ও সংহতি আরো শক্তিশালী হয়েছে, যার প্রমাণ রাজপথে জনগণের উপস্থিতি। শত্রু দেখছে তারা এই প্রতিরোধ ভাঙতে পারবে না এবং শেষ পর্যন্ত তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে।’

আকরামি নিয়া জানান, চলমান যুদ্ধবিরতির সময়ে ইরান তাদের সামরিক বাহিনী ও সক্ষমতা আরও জোরদার করেছে। এছাড়া তারা সম্ভাব্য লক্ষ্যের তালিকা (টার্গেট ব্যাংক) আপডেট করেছে এবং তাদের রক্ষণাত্মক ও আক্রমণাত্মক অবস্থানগুলো সংশোধন করেছে।

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী