হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

ইরান শুক্রবার (৬ মার্চ) ইসরাইলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনী বলছে, ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরাইলের বিরুদ্ধে হামলার ২৩তম ধাপ শুরু করেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে আইআরজিসির বরাতে এ খবর প্রকাশ করা হয়।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, “কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে। আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু নিজেদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। যারা আমাদের জনগণকে তুচ্ছজ্ঞান করেছে এবং সংঘাত শুরু করেছে, তাদের বিষয়ে মধ্যস্থতাকারীদের উচিত সুরাহা করা।”

তবে, পেজেশকিয়ান কোন দেশগুলো এই মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে তা নিশ্চিতভাবে উল্লেখ করেননি।

এসআর

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম

এক ইরানি মীরজাফরের ফাঁসি

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট চলছে: আইইএ প্রধান

ইসরাইল-লেবানন আলোচনা বৃহস্পতিবার

যিশুর মূর্তি ভাঙার ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে

আটক জাহাজটি দ্রুত ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আহ্বান