হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হামলায় নিহত বেড়ে ৭০

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল শনিবার ইরানে হামলা চালিয়েছে। ইরানের দক্ষিণে হরমোজগান প্রদেশে মিনাব ও জাস্ক শহরে হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন হরমোজগান মেডিক্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রধান। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ৫০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।


তবে হতাহতের এই সংখ্যা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্র আরাগচি সামাজিক যোগাযোগ এক্সে এক পোস্টে জানিয়েছেন, ‘ধ্বংসপ্রাপ্ত ভবনটি ছিল বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। দিনের আলোতে এর ওপর বোমা ফেলা হয়, যখন ভবনটি শিক্ষার্থী দ্বারা পরিপূর্ণ ছিল।’

আরাগচি আরো বলেন, নিহতরা সবাই ‘নির্দোষ শিশু। তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হয়েছে।’

এরপর আরাগচি লিখেন, ইরানের জনগণ এর জবাব না দিয়ে থাকবে না।

ইরানে নতুন করে হামলা চালাচ্ছে ইসরাইল

হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

ইরানের স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থী বেড়ে ৮৬

আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘকে পদক্ষেপ নিতে ইরানের চিঠি

কমান্ডার নিহতের বিষয়ে যা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দোহায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের সর্বোচ্চ নেতা কে এই খামেনি, তিনি কেন লক্ষ্যবস্তু

ইরানের সিনিয়র নেতারা ও সেনাপ্রধান নিহত হওয়ার খবর সঠিক নয়

শিগগিরই ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা