হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা প্রায় ৩০০

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৩০০ সাংবাদিক নিহত হয়েছেন। সর্বশেষ ইসরাইলি হামলায় আরো তিন সাংবাদিক নিহত হওয়ায়, গাজায় ইসরাইলি গণহত্যা যুদ্ধ শুরুর পর থেকে নিহত গণমাধ্যমকর্মীর সংখ্যা বেড়ে ২৯৩ জনে দাঁড়িয়েছে।

সহকর্মী ও চিকিৎসা কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানিয়েছে, আলোকচিত্রী আনাস গুনাইম, আব্দুল রাউফ শাথ এবং মোহাম্মদ কেশতা মধ্য গাজায় ঘটনাস্থল পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করছিলেন, এমন সময় ইসরাইলি হামলায় তারা প্রাণ হারান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুধবার ওই হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু ও তিন সাংবাদিক রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানান, নিহত আলোকচিত্রীদের বহনকারী গাড়িটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তারা গাজায় মিশরের ত্রাণ কার্যক্রম তদারকিকারী ‘মিশরীয় কমিটি ফর গাজা রিলিফ’-এর হয়ে কাজ করছিলেন।

আল জাজিরা জানায়, হামলাটি গাজার তথাকথিত নেটজারিম করিডোরের কাছে সংঘটিত হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে রাস্তার পাশে পুড়ে যাওয়া, বোমা বিধ্বস্ত গাড়িটি দেখা গেছে, যেখান থেকে ধোঁয়া উঠছিল।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর রেডিও একটি নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করেছে, গাড়িটির যাত্রীরা নাকি সামরিক বাহিনীর ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহে ড্রোন ব্যবহার করছিল। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সাংবাদিকদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা আন্তর্জাতিক আইন ও গণমাধ্যমের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন।

ইরান যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনই প্রধান উদ্দেশ্য: রুবিও

ইরানি রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না: তেহরান

লেবাননে মানবিক সংকট: তিন সপ্তাহে ২০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত

২৪ ঘণ্টায় ১১ ক্ষেপণাস্ত্র ও ২৭ ড্রোন প্রতিহত করেছে আমিরাত

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এগিয়ে নিতে চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ ও টোল আদায়ে নতুন ব্যবস্থা আনছে ইরান

কুয়েতের পানি শোধনাগারে হামলার জন্য ইসরাইলকে দায়ী করল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের

আরব লীগের পরবর্তী মহাসচিব হচ্ছেন নাবিল ফাহমি

ইরানের জ্বালানি স্থাপনা ও খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের