হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শ্রমিক বিরোধে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে কার্যক্রম বন্ধ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে সমস্ত চেক-ইন কাউন্টার ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েনেট জানিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ার ট্রাফিক কর্তৃপক্ষ আগেই বিমান সংস্থাগুলোকে বিমানবন্দরটি বন্ধ হওয়ার আগেই বিমান সংস্থাগুলোকে অবহিত করেছিল।

চেক-ইন কার্যক্রম বন্ধ থাকায় তেল আবিবের উদ্দেশে যাত্রা করা বেশ কয়েকটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে নিজ নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে। বিমানবন্দরে পরিচালনাকারী চারটি গ্রাউন্ড-সার্ভিস কোম্পানির কর্মীরাও কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।

বছরের অন্যতম ব্যস্ত সময়ে এই অচলাবস্থা তৈরি হয়েছে। এ সময়ে বিমানবন্দরটি প্রতিদিন প্রায় ১ লাখ যাত্রী ও ৬০০টি ফ্লাইট পরিচালনা করে।

ইসরাইল এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, শ্রমিক কমিটির নির্দেশনা অনুযায়ী কর্মবিরতির কারণে বিমানবন্দরের কার্যক্রম ও যাত্রীসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মীদের অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্মবিরতি অব্যাহত থাকলে বিষয়টি আদালতের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও সতর্ক করেছে এয়ারপোর্টস অথরিটি।

ইয়েনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতর্ক করেছেন যে, এই কর্মবিরতি যদি ইচ্ছাকৃতভাবে কাজের গতি কমানোর একটি অংশ বলে প্রমাণিত হয়, তবে বিমানবন্দরের কর্মীদের বরখাস্ত করা হতে পারে।

পরিবহনমন্ত্রী মিরি রেগেভ পরিস্থিতি দ্রুত মোকাবিলায় মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বেন জাকেনকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: আনাদোলু

এমএমআর

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ

র‍্যাব বদলালেও মামলা চলবে: মুখপাত্র

এ বছর হচ্ছে না বিপিএল, আগামী আসরের প্রস্তুতি বিসিবির

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

পথশিশুদের পড়াশোনা ও খেলাধুলার সুযোগ করে দিল ছাত্রদল

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি, আশা মামুনুলের

পুরনো কৌশলেই অস্ট্রেলিয়াকে চাপে রাখতে চান সিমন্স