হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দীর্ঘদিন পর জনসম্মুখে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

আমার দেশ অনলাইন

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় আইআরজিসির সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে।

অনেক দিন পর জনসম্মুখে দেখা গেল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে।

রোববার সকালে তেহরানের একটি মসজিদে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিনি অংশ নেন।

ইরানের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, যুদ্ধের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হন। তার মৃত্যুর পর জেনারেল ভাহিদিকে বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়। এ দায়িত্ব পাওয়ার পর থেকে জেনারেল ভাহিদিকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে জেনারেল ভাহিদিকে কালো টুপি মাথায় দিয়ে জানাজা অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে।

সূত্র: বিবিসি বাংলা

এএম

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর