হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা

আমার দেশ অনলাইন

ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় বুধবার ভোরে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সেখানে উদ্ধারকাজ শুরু করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, অল্প সময় আগে তেহরানের আরেকটি আবাসিক এলাকায় বিমান হামলা হয়েছে। বর্তমানে রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

রেড ক্রিসেন্ট প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো একটি ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশের চেষ্টা করছে। এ সময় একটি উদ্ধারকারী কুকুরকেও ধ্বংসস্তূপের দিকে এগিয়ে যেতে দেখা যায়। আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষও ভিডিওতে দেখা যায়। তবে শহরের কোন এলাকায় হামলাটি হয়েছে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

এদিকে আল–জাজিরা জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় অন্তত এক কর্মী নিহত হয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের হামলার ঘোষণা দেওয়ার পর থেকেই তেহরানে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়।

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আবাসিক এলাকা ছাড়াও বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এসআর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হাতছাড়া হওয়ার শঙ্কায় ইসরাইলিরা

লেবানন চুক্তি ইরান-হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা: নেতানিয়াহু

চুক্তি নয়, আগে লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করুন

লেবানন চুক্তিকে যেভাবে দেখছে নেতানিয়াহু

আসন্ন নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে পারে

সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ইরানে পণ্য খালাস আবার শুরু

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

লেবানন-ইসরাইল চুক্তিকে স্বাগত জানাল জার্মানি

বাহরাইনে ইরানের ড্রোন হামলার অভিযোগ

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দেখাতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র: বিশ্লেষক