হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চীনে তেল পাচারের অভিযোগে ইরানের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ছবি: রয়টার্স

চীনে অবৈধভাবে ইরানি তেল সরবরাহে সহায়তার অভিযোগে তিন ব্যক্তি ও ৯টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন অর্থ বিভাগ এই ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার তালিকায় হংকং ও সংযুক্ত আরব আমিরাতের চারটি করে এবং ওমানের একটি কোম্পানি রয়েছে।

মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হয়ে ছদ্মবেশী প্রতিষ্ঠানের মাধ্যমে চীনে তেল বিক্রি ও শিপিংয়ে সহায়তাকারীদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবারও ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরির সরঞ্জাম কেনায় সহায়তার অভিযোগে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।

নিষেধাজ্ঞা প্রাপ্তদের তালিকায় হংকংয়ের হংকং ব্লু ওশান লিমিটেড, হংকং সানমু লিমিটেড, জিয়ান্দি এইচকে লিমিটেড ও ম্যাক্স অনার ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি রয়েছে। এছাড়া দুবাইয়ের ওশান আলিয়াঞ্জ শিপিং ও শারজাহভিত্তিক আতিক এনার্জিসহ ওমানের জিউস লজিস্টিক গ্রুপের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসন ইরানের অস্ত্র কর্মসূচি, পারমাণবিক কার্যক্রম ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধে নিষেধাজ্ঞার ব্যবহার অব্যাহত রাখবে। ইরান যাতে বৈশ্বিক অর্থনীতিকে অস্থিতিশীল করতে তাদের আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করবে ট্রেজারি বিভাগ।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর আইআরজিসির আর্থিক নেটওয়ার্ক ধ্বংসের তথ্য দিতে পারলে ১ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের কয়েক দিন আগে এই পদক্ষেপ নেওয়া হলো।

ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে ট্রাম্প চীনকে ইরানের সঙ্গে বিরোধ মেটাতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে চাপ দেবেন।

সূত্র: রয়টার্স

এএম

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব, উড়িয়ে দিল পরিবার

বিশ্বকাপ সেনসেশন বোয়াদিকে রের্কড মূল্যে কিনল ম্যানসিটি

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

চৌগাছায় অবৈধভাবে মজুত করা ১৩ হাজার কেজি সার জব্দ

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন