হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ইরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব বলে বর্ণনা করেছেন। খবর আলজাজিরার

মার্কিন সংবাদ সংস্থা এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে, তিনি বলেন, দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে।

রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু সনাক্ত করতে সাহায্য করছে কিনা জানতে চাইলে আব্বাস আরাগচি বলেন, তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই। কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী।

আরাগচি বলেন, ‘আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয় নয়। এটি অতীতে ছিল এবং এখনও রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী