হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর ‘মৃত্যুর’ খবর নিয়ে যা জানাল ইসরাইলি মিডিয়া

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইসরাইল

চলমান ইসরাইল-ইরান সংঘাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন বলে একটি অনুমান প্রচার করা হচ্ছে। মূলত ইরানের তাসনিম নিউজ এজেন্সির সোমবারের একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে এমন অনুমান প্রচার করা হচ্ছে।

প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর কোনো হামলার প্রমাণ দেওয়া হয়নি কিংবা সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। বরং এটি একাধিক পরোক্ষ তথ্যের ওপর ভিত্তি করে অনুমান করা হয়েছে।

যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপ না থাকা; তার বাড়ির আশপাশে নিরাপত্তা বাড়ানোর খবর (হিব্রু ভাষার মিডিয়া রিপোর্ট); জারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ভ্রমণ স্থগিত হওয়া; ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর ফোনালাপের একটি ফরাসি রিপোর্ট, যেটিতে ফোনালাপের সঠিক তারিখ উল্লেখ করেনি নিউজ এজেন্সিটি।

এছাড়া মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের দাবির ওপর ভিত্তি করে রুশ মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছিল। যেখানে বলা হয়, ইরান নেতানিয়াহুর গোপন আশ্রয়ে বোমা হামলা করেছে এবং তার ভাই এই হামলায় নিহত হয়েছেন। তাসনিম নিউজ নিজেই উল্লেখ করেছে, এই অনুমান সরকারিভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

তাসনিমকে সাধারণত ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত বা কাছাকাছি বলা হয় এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এটিকে আইআরজিসির সঙ্গে যুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে।

প্রকাশ্য তথ্য এই গুজবের মূল দাবিকে প্রমাণ করে না। নেতানিয়াহু ৭ মার্চ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, যা প্রধানমন্ত্রী দপ্তর প্রকাশ করেছে। এছাড়া ইসরাইল সরকারের প্রধান পোর্টালও তালিকাভুক্ত করেছে যে, তিনি ৬ মার্চ বিয়ারশেবাতে একটি ধ্বংসস্তূপ পরিদর্শন করেছিলেন। সাম্প্রতিক দিনগুলোতে স্বাধীন রিপোর্টগুলোও তার জনসাধারণের কার্যক্রমের কথা উল্লেখ করেছে, যেমন ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপ, যা জেরুজালেম পোস্ট গত ৫ মার্চ প্রকাশ করেছিল।

সিনহুয়া গত ২ মার্চ রিপোর্ট করেছে যে, নেতানিয়াহুর অফিসের কাছে বসবাসকারীরা কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষেপণাস্ত্র প্রভাব দেখেনি।

দ্রুত পরিবর্তনশীল সংঘাতে নতুন ভিডিও না থাকা, অস্পষ্ট সরকারি বিবৃতি বা কোনো অতিথির ভ্রমণ পরিকল্পনার পরিবর্তন দ্রুত ষড়যন্ত্র তত্ত্বের উপাদান হয়ে ওঠে। তাসনিমের সাম্প্রতিক রিপোর্ট থেকে এটিই বোঝা যায়, বিষয়টি প্রমাণ নয়, কেবল অনুমান।

ইসরাইলের জনজীবন, যুদ্ধকালে শীর্ষ নেতাদের নিরাপত্তা প্রায়ই পরিবর্তিত হয় এবং আনুষ্ঠানিক যোগাযোগ সাধারণত লিখিত আকারে প্রকাশিত হয়। তাই কোনো হত্যাকাণ্ড বা গুরুতর আহত হওয়ার প্রমাণ এটি নয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সরকারি সূত্র তাসনিম নিউজের তত্ত্বটি নিশ্চিত করেনি।

ইসরাইলি গণমাধ্যমে তাসনিম নিউজের প্রতিবেদন গুজব দাবি করা হলেও নেতানিয়াহুর বর্তমান অবস্থান এবং ওই যুক্তিগুলো যে সত্য নয় তার পক্ষেও কোনো প্রমাণ তুলে ধরা হয়নি।

এমনকি সোমবার (৯ মার্চ) নেতানিয়াহু ইসরাইলের ন্যাশনাল হেলথ অপারেশন সেন্টার পরিদর্শন করেছেন বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তবে প্রতিবেদনের সঙ্গে ব্যবহার করা হয়েছে দুটি পুরনো ছবি। যেগুলো মূলত ৩ ও ৫ মার্চ দুটি ভিন্ন অনুষ্ঠানে তোলা হয়েছিল। সূত্র: জেরুজালেম পোস্ট

হামলায় ইসরাইলি মন্ত্রীর ছেলের কলিজায় গুরুতর আঘাত

তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের

ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে

লেবানন থেকে সিরিয়া গেছেন ৮০ হাজার মানুষ

আকাশসীমা লঙ্ঘন নিয়ে ইরানকে তুরস্কের হুঁশিয়ারি

যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে

বাগদাদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে জার্মান দূতাবাসের কর্মীদের

চীন, রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে: ইরান

৮টি ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন প্রতিহত করার দাবি আমিরাতের

ইরান থেকে দূতাবাসের কর্মীদের সরাচ্ছে নেদারল্যান্ডস