হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা অভিমুখে আবারও ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলার ঘোষণা

আমার দেশ অনলাইন

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে নতুনেএবং আরও বড় পরিসরে একটি সমুদ্র অভিযানের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টরা। আগামী মার্চে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই উদ্যোগে প্রায় ১০০ নৌযান এবং ১ হাজারের মতো প্রতিনিধি অংশ নেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

আল জাজিরা জানায়, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনে আয়োজিত এক বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি গাজার পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরাইলের নীতির বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় বেসামরিক মানবিক হস্তক্ষেপ হতে যাচ্ছে।

গত বছর একই ধরনের একটি অভিযানে অংশ নেওয়া নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা জানান, আসন্ন মিশনে চিকিৎসক, মানবাধিকারকর্মী এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরাও থাকবেন। সমুদ্রপথের বহরের পাশাপাশি প্রতিবেশী আরব দেশগুলোর মধ্য দিয়ে একটি স্থলপথের কনভয় পরিচালনার পরিকল্পনাও রয়েছে, যেখানে হাজার হাজার সমর্থক যুক্ত হতে পারেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত অক্টোবরে ইসরাইলি সেনাবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৪০টি নৌযান জব্দ করে এবং মান্ডলা ম্যান্ডেলা ও জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ প্রায় ৪৫০ জন অ্যাক্টিভিস্টকে আটক করে। ইসরাইলি কর্মকর্তারা এসব উদ্যোগকে প্রচারণামূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিলেও আয়োজকদের দাবি, তাদের লক্ষ্য গাজার ওপর আরোপিত ‘অবৈধ’ অবরোধ ভাঙা এবং আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচলের অধিকার রক্ষা করা।

বর্তমানে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও জাতিসংঘ জানিয়েছে, প্রয়োজনের তুলনায় সেখানে মানবিক সহায়তার পরিমাণ অত্যন্ত কম। এই প্রেক্ষাপটে অ্যাক্টিভিস্ট সুসান আবদুল্লাহ বলেন, আগের অভিযানে তারা গাজায় পৌঁছাতে না পারলেও তাদের উদ্যোগ গাজার জনগণকে জানিয়েছে যে বিশ্ব তাদের পাশে রয়েছে।

আসন্ন মিশনেও বাধার আশঙ্কা থাকলেও আয়োজকদের বক্তব্য, ফিলিস্তিনিদের মানবিক সংকট বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং অবরোধ ভাঙার চেষ্টা তারা অব্যাহত রাখবেন।

এসআর

ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলি উদ্ধার, রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক