হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি সেনাবাহিনীকে ফের কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

টানা তৃতীয় বছরের মতো ইসরাইলি সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হলো। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা রেকর্ড পরিমাণে পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ সালে, সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালে ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। এর মধ্যে ১৫ হাজার ৪৯৩ জন ছেলে, ৭ হাজার ৯৯০ জন মেয়ে এবং ৬৯১ জনের লিঙ্গ শনাক্ত করা যায়নি। শিশু ও সশস্ত্র সংঘাত সংক্রান্ত এই ম্যান্ডেট চালুর পর এত বেশি সংখ্যক শিশু কখনো এমন লঙ্ঘনের শিকার হয়নি।’

জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার বলেছেন, শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক ম্যান্ডেটের ৩০ বছরের ইতিহাসে এই প্রথমবার সরকারি বাহিনী ‘শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রধান অভিযুক্ত’ হিসেবে চিহ্নিত হয়েছে।

জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইসরাইল সরকার। এরপরই রয়েছে রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা যথাক্রমে ৩৪ ও ১০ শতাংশ বেড়েছে। এতে আরও বলা হয়, ‘সবচেয়ে বেশি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করা হয়েছে ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে। সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে ১২ হাজার ৪৪৫টি। এছাড়া ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ৪ হাজার ১১৪টি, নাইজেরিয়ায় ২ হাজার ৫৬০টি, মিয়ানমারে ২ হাজার ২০৩টি এবং সোমালিয়ায় ২ হাজার ১৯৫টি ঘটানা ঘটেছে।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ২৬৬ শিশু নিহত হয়েছে, ৭ হাজার ৯৫৮ জন আহত হয়েছে, ৬ হাজার ৬০৭ জনকে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ দেয়া হয়েছে, ৮ হাজার ৩২২ জন মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং ৪ হাজার ৫৭৩ জন শিশুকে অপহরণ করা হয়েছে।

প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরাইলে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ব্যাপকতায় তিনি ‘মর্মাহত’। তিনি বলেন, ‘গাজা উপত্যকায় চলমান গুরুতর লঙ্ঘনের ঘটনায় আমি স্তম্ভিত। একই সঙ্গে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’

সূত্র: আনাদোলু

আরএ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা অব্যাহত: জাতিসংঘ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরাইলি সেনা নিহত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের ১১ জাহাজ

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

চুক্তি না হতেই ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধংদেহী ইসরাইলি মিডিয়া

ট্রাম্প পরাজিত

মধ্যপ্রাচ্য নিয়ে ইসরাইলের স্বপ্ন ধূলিস্যাৎ

শিগগিরই ইরানের পারমাণবিক প্রকল্পে ফিরবেন রুশ বিশেষজ্ঞরা