হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বেথলেহেমে ফজরের নামাজে ইসরাইলি সেনাদের বাধা, বিষাক্ত গ্যাস ব্যবহার

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের হুসান গ্রামে ফজরের নামাজে বাধা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ওয়াফা জানায়, সৈন্যরা একটি মসজিদে হামলা চালিয়ে নামাজের আজান ও নামাজ আদায়ে বাধা দেয়। পরে মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেয় দখলদার বাহিনী।

এরপর তাদের ওপর স্টান গ্রেনেড ও বিষাক্ত কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ফিলিস্তিনি বার্তা সংস্থাটি আরো জানায়, ইসরাইলি বাহিনী বেথলেহেমের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-আরকুব গ্রামের সব প্রবেশপথ ও ফটকও বন্ধ করে দিয়েছে।

নাহালিন শহরকে গভর্নরেটের বাকি অংশ থেকে পৃথককারী প্রধান ফটকটি পার হওয়ার সময় তারা শহরটির এক বাসিন্দাকে আক্রমণ করে।

সূত্র: আলজাজিরা

আরএ

দেশে ব্যান্ডউইডথ সংকট বা দাম বাড়ার খবর ভিত্তিহীন: বিএসসিপিএলসি

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

দাখিল ২০২৭ সালের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা

ফের খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

হাতীবান্ধায় নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রধানমন্ত্রী আট প্রশ্নের উত্তর দিলেন, সব প্রশ্নই সরকারি দলের, কী বললেন স্পিকার

অস্ত্র হাতে কয়েকজন যুবকের ভিডিও ভাইরাল, মামলা হয়নি

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি অটোরিকশা সংর্ঘষে নিহত ১, আহত ৯