হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় চূড়ান্ত মনোযোগী ইরান

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, গত এক সপ্তাহে দুই পক্ষের অবস্থান আরো কাছাকাছি এসেছে এবং আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, গত এক সপ্তাহে মতামতগুলো আরো কাছাকাছি এসেছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে কী ঘটে, সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

বাঘাইয়ের এই মন্তব্যকে ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের চলমান আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যদিও সমঝোতা স্মারকের বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু জানাননি, তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক যোগাযোগ ও আলোচনা আরো জোরদার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদারে কাতার-জার্মানির আলোচনা

হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত দুই বাণিজ্যিক জাহাজ

‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই

বেসামরিক অবকাঠামোয় হামলা না চালাতে হুথিদের প্রতি মস্কোর আহ্বান

সৌদির বহু তেল স্থাপনা ও রিয়াদ বিমানবন্দরে আবার হুথিদের হামলা

‘মার্কিন যুদ্ধজাহাজ ডোবাতে দিন গুনছে ইরান’

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে ডুবল কনটেইনারবাহী জাহাজ

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া থেকে নেতানিয়াহুকে বিরত রাখার নেপথ্যে