হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইসরাইল জানিয়েছে, ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে তারা আরও দুই জ্যেষ্ঠ ইরানি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার তেহরানে চালানো এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি-নাসাব ও আমির শরীয়ত নিহত হন। তাদের দাবি, এই দুই কর্মকর্তা ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন এবং তাদের মৃত্যু ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়াবে।

ইরানের সামরিক সংগঠন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জালালি-নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করলেও আমির শরীয়তের অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

ইসরাইল আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর গত দুই সপ্তাহে তারা পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের আরও কিছু এলাকায় হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। শুধু শনিবারেই ইসরাইল ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে, যার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র মজুতাগার।

তথ্যসূত্র: সিএনএন

এসআর

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার