হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে শেষ হচ্ছে মার্কিন দাপট

আমার দেশ অনলাইন

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি

হরমুজ প্রণালিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘অশুভ শক্তি’ বা দাপট কমে আসবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধ আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নৌচলাচল ও জ্বালানি পরিবহনের নিরাপত্তাকে ‘বিপন্ন’ করে তুলেছে।

গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালিতে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আমরা ভালো করেই জানি বর্তমান পরিস্থিতি বজায় রাখা আমেরিকার জন্য অসহনীয় হয়ে উঠছে; অথচ আমরা এখনো আমাদের কাজ শুরুই করিনি।’

গত ১৩ এপ্রিল থেকে ইরানের সব বন্দর ও নৌ চলাচলের ওপর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় গালিবাফ এমন হুঁশিয়ারি দিলেন।

এদিকে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন নৌ-মিশনের ঘোষণা দিয়েছেন। এই মিশনের লক্ষ্য হলো ইরানের কার্যকর নিয়ন্ত্রণে থাকা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, মার্কিন রণতরিগুলো এই পানিপথ দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে।

ইরানি স্পিকারের মতে, ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের স্থিতিশীলতাকে আরো ঝুঁকির মুখে ফেলবে।

তবে ইরান তাদের অবস্থানে অনড় থাকবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

এএম

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ২২

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ

আমি না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত

সুইজারল্যান্ডে যাচ্ছেন আরাগচি ও ট্রাম্পের বিশেষ দূত উইটকফ