হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ইতোমধ্যে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। রাজধানীর ব্যস্ততা ছেড়ে প্রিয়জনের কাছে ফিরছে মানুষ, ঘরে ঘরে চলছে ঈদের প্রস্তুতি।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই শুরু হয়েছে সরকারি ছুটি। দেশজুড়ে উৎসবের আমেজের মধ্যেই সবার চোখ এখন আকাশে, কবে দেখা যাবে ঈদের চাঁদ, কবে উদ্‌যাপিত হবে পবিত্র এই দিন। সবার মনে এখন একটাই প্রশ্ন–ঈদ কবে?

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্‌যাপিত হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

আগামী বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে শুক্রবার সেখানে ঈদের দিন হওয়ার সম্ভাবনা প্রবল। সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী বুধবার সন্ধ্যায় দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি বুধবার চাঁদ দেখা যায় তবে বৃহস্পতিবার (১৯ মার্চ) সেখানে ঈদ হবে, অন্যথায় শুক্রবার।

বাংলাদেশে ঈদ কবে?

ভৌগোলিক নিয়মানুযায়ী, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদ্‌যাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আগামী ২১ মার্চ (শনিবার)।

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া থেকে নেতানিয়াহুকে কেন বিরত রেখেছিলেন সৌদি যুবরাজ

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চলবে: হুথি বিদ্রোহীরা

ইরানে রাজতন্ত্রের সমর্থকের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের সামনে নতুন সুযোগ ও সম্ভাবনা

মহানবীকে (সা.) অবমাননায় ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে হরমুজ নিয়ে ইরানের নতুন কৌশল

বিপুল প্রতিরক্ষা ব্যয় সত্ত্বেও কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি

তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা হুথি ও সৌদির

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান