হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা। খবর আলজাজিরা।

ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

ইরানের নৌবাহিনী জানিয়েছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে তারা এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না।

এদিকে, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশ করেছে ইরনা। তবে ছবিগুলোর সত্যতা ও ড্রোনটির পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএমআর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ

ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ঝুঁকিতে আইজেনকোট

ঐক্যের পথে হাঁটছে কি হামাস-ফাতাহ, ফিলিস্তিনে শান্তির দরজা কবে খুলবে

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হবে যন্ত্রণাদায়ক: আইআরজিসি

গাজায় শীত-বন্যার দুর্ভোগ ইসরাইলের পরিকল্পিত, তাঁবু-ত্রাণ পৌঁছাতে বাধা

লেবাননে অস্তিত্ব সংকটে জনজীবন, পানির অবকাঠামো ধ্বংস করছে ইসরাইল

বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপির পেছনে বিভিন্ন পক্ষ কাজ করেছে: ইয়াইর নেতানিয়াহু

ইয়েমেনের সাদায় গোলাবর্ষণে পাঁচ বেসামরিক নাগরিক নিহত

হরমুজে জাহাজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান