হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত: ইরানি গণমাধ্যম

আমার দেশ অনলাইন

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস–এর সদস্য আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, এখন আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। তিনিই এ বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েল হুমকি দিয়ে বলেছিল, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হবে, তাকেই লক্ষ্যবস্তু করা হবে।

উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

সূত্র: বিবিসি।

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী