হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ব্রিটেন ও ফ্রান্সের সমালোচনায় ক্ষুব্ধ ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা ও জমি দখল বন্ধে ব্রিটেন ও ফ্রান্সের দাবির তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই দাবিকে ‘হতাশাজনক, কিন্তু আশ্চর্যজনক নয়’ বলে অভিহিত করেছেন।

ড্যানি ড্যানন বলেন, ‘জাতিসংঘে আবারো লজ্জাজনক ভণ্ডামির মাধ্যমে দ্বিমুখী নীতি উন্মোচিত হয়েছে। ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলো যখন নিজ সীমান্তের ভেতরে সন্ত্রাসের ঢেউ মোকাবিলায় ব্যর্থ হচ্ছে, তখন তারা জুডিয়া ও সামারিয়া (পশ্চিম তীর) নিয়ে মনোযোগ সরিয়ে দিতে ব্যস্ত রয়েছে।’

ইসরাইলি রাষ্ট্রদূত আরো লেখেন, ‘লন্ডন ও প্যারিসের রাস্তায় যখন ইহুদিরা চলাফেরা করতে ভয় পাচ্ছে, তখন ‘বসতি স্থাপনকারীদের সহিংসতা’ নিয়ে আলোকপাত করা এবং ইসরাইল সম্পর্কে মিথ্যা ছড়ানো খুবই সুবিধাজনক।’

উল্লেখ্য, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে ফিলিস্তিনি জমিতে অবৈধ বসতি নির্মাণ শুরু করে ইসরাইল। বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমজুড়ে ছড়িয়ে থাকা এসব বসতি ও আউটপোস্টে ৭ লাখের বেশি ইসরাইলি নাগরিক বসবাস করছে, যা ইসরাইলের মোট জনসংখ্যার ১০ শতাংশ।

জাতিসংঘ একাধিক প্রস্তাব ও ভোটের মাধ্যমে এসব বসতি স্থাপনের নিন্দা জানালেও গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইসরাইলকে কূটনৈতিক সুরক্ষা দিয়ে আসছে। এমনকি ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা ঠেকাতে ওয়াশিংটন ধারাবাহিকভাবে জাতিসংঘে তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে আসছে।

সূত্র: আলজাজিরা

এএম

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর