হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় বসাতে কাজ করবে পাকিস্তান

শেহবাজ শরীফ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসাতে পাকিস্তান কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গতকাল রোববার পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

শেহবাজ শরীফ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাকিস্তান ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে কাজ করবে পাকিস্তান।

বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। ক্রমে বাড়তে থাকা আঞ্চলিক সংকট নিয়ে কথা বলেছেন তারা।

শেহবাজ শরীফ বলেন, ইরানসহ কয়েকটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশে প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি আর সম্পদের ধ্বংস ডেকে আনা সংঘাত দ্রুত নিরসনে যৌথ উদ্যোগ জরুরি। সূত্র: বিবিসি, আলজাজিরা

যাত্রীবাহী বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, একজন নিখোঁজ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু, মা-দাদী আহত

ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ, আটক ১

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

ত্রিদেশীয় সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

ইয়ামাল ম্যাজিকে বার্সার গোল উৎসব