হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের দুর্বলতা উন্মোচিত: মোজতবা খামেনি

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সেনাবাহিনীর প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুর্বলতা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। খবর আলজাজিরার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, আর্মি ডে উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি সেনাসদস্য, তাদের পরিবার ও জাতিকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয় সেনাবাহিনীর ওপর শত্রুদের চাপিয়ে দেওয়া দুর্বলতার যুগের অবসান ঘটিয়েছে এবং তিনি দেশ রক্ষায় সেনাবাহিনীর সাম্প্রতিক বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।

খামেনি আরো দাবি করেন, ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, পাহলভি স্বৈরশাসনের উত্তরাধিকারী এবং দেশকে বিভক্ত করতে চাওয়া বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ তাদের দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে প্রকাশ করেছে।

সৌদি আরবের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি হুথিদের

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

যুদ্ধের জেরে ইরানের জিডিপি কমল ১০ শতাংশের বেশি