হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে ইরানের অভিযান, ২ জাহাজ আটক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

পারস্য উপসাগরে বুশেহর প্রদেশের উপকূলের কাছে ফারসি দ্বীপ সংলগ্ন জলসীমা থেকে দুটি ‘জ্বালানি পাচারকারী’ জাহাজ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসির নৌ ইউনিট ফারসি দ্বীপের নিকটবর্তী জলসীমায় অভিযান চালিয়ে জাহাজ দুটি আটক ও জব্দ করে। পারস্য উপসাগরের ছোট ও অনুর্বর এই দ্বীপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

আইআরজিসির দাবি অনুযায়ী, জাহাজ দুটির ভেতর থেকে ১০ লাখ লিটারেরও বেশি পাচারকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় জাহাজে থাকা ১৫ জন বিদেশি নাবিককে আটক করে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইআরজিসি অভিযোগ করেছে, জাহাজ দুটি গত কয়েক মাস ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ জ্বালানি পাচার চক্রের অংশ হিসেবে কাজ করছিল। গোয়েন্দা নজরদারি, অনুসরণ এবং তথ্যভিত্তিক অভিযানের মাধ্যমে জাহাজগুলো শনাক্ত করে জব্দ করা হয় বলে জানানো হয়েছে।

তবে বিবৃতিতে জাহাজগুলোর উৎস বা গন্তব্য দেশ এবং আটক নাবিকদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এই ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন পারস্য উপসাগরজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ওই অঞ্চলে তার সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

এদিকে, আঞ্চলিক কয়েকটি দেশের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র শুক্রবার ওমানের মাস্কাটে পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, গত দুই মাসেরও কম সময় আগে আইআরজিসি পারস্য উপসাগরে আরেকটি জাহাজ জব্দ করেছিল, যেখানে প্রায় ৪০ লাখ লিটার পাচারকৃত জ্বালানি বহনের অভিযোগ আনা হয়েছিল।

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা বজায় রেখেছে ইসরাইল

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

ইসরাইলি দখলদারত্বের অবসান ছাড়া কিছু মেনে নেব না

ট্রাম্প ও অভ্যন্তরীণ কঠিন চাপের মুখে নেতানিয়াহু

পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

চলতি মাসেই প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করছে সংযুক্ত আরব আমিরাত

মার্কিন অস্ত্রনির্ভরতা থেকে ইসরাইলকে বের হতে হবে: নেতানিয়াহু

চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

ইরানের ১২০০ কোটি ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র