হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের আহ্বান সরাসরি নাকচ ৪ দেশের, অন্যরা যা বলছে

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত রাখতে বিশ্বের গুরুত্বপূর্ণ ওই জলপথে যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশগুলোর পক্ষ থেকে সেই আহ্বানের মিশ্র সাড়া এসেছে।

সোমবার এক ব্রিফিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, হরমুজ প্রণালি খুলতে একটি কার্যকর পরিকল্পনা নিয়ে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাজ্য। তবে জোর দিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালি খুলতে যুক্তরাজ্য কোনো নেটো মিশনের অংশ হবে না। কোনো বৃহত্তর যুদ্ধেও জড়িয়ে পড়বে না।

ট্রাম্পের আহ্বানে জবাব এসেছে জার্মানির পক্ষ থেকেও। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, “এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি।”

দক্ষিণ কোরিয়া বলছে, তারা এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবে। সতর্ক পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে।

আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি সোমবার পার্লামেন্টে আরো কঠোর অবস্থান নিয়ে বলেন, “ইরানের বর্তমান পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে কোনো সামুদ্রিক নিরাপত্তা অভিযান চালানোর কথা বিবেচনা করছি না।”

অস্ট্রেলিয়ার কেবিনেট সদস্য ক্যাথরিন কিং হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন।

অপরদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন রাখা সব পক্ষেরই দায়িত্ব।

সূত্র: বিবিসি

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

অবৈধভাবে ১,০০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড

পাকিস্তান সফরে যাবে ভারত!

মেসি-এমবাপ্পেদের প্রতিদ্বন্দ্বী রদ্রি-ইয়ামাল

নির্বাচনের আগে ধর্মের কথা, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা

সুন্দরবনের আদলে সীতাকুণ্ডের ম্যানগ্রোভে বন্যপ্রাণীর অভয়ারণ্য

জীবননগরে ময়লা ফেলার প্রতিবাদ করায় চারজনকে কুপিয়ে জখম

ঝেংয়ের অবিশ্বাস্য কামব্যাক

সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় মদন সাব-রেজিস্ট্রার অফিস