হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শয়তানের বিরুদ্ধে লড়ছে ইরান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

আলোচনা প্রত্যাখ্যান করে ইরান বলেছে, তারা শয়তানের বিরুদ্ধে লড়াই করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলোচনার প্রচেষ্টার পর সরকার প্রতিরক্ষায় মনোনিবেশ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘যারা কূটনৈতিক পথ অনুসরণের কথা বলে সামরিক পথ বেছে নিয়েছে, তারা আজীবন কলঙ্কিত।’

প্রতিবেশীদের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করে তাদের সাথে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, তেহরান নিজেকে ‘মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ বলে মনে করে।

বাঘাই বলেন, ‘ইহুদিবাদী সরকার কোনো বিদ্বেষমূলক কাজ থেকে বিরত থাকে না। আমি আমার আরব বন্ধুদের সাবধানে প্রতিক্রিয়া দেখাতে বলছি। যুদ্ধের পরিধি প্রসারিত করতে, ইরানের সুনাম নষ্ট করতে এবং অন্যান্য দেশে অপরাধ সংঘটিত করতে জায়নবাদী সরকার দ্বিধা করবে না।’

বাঘাই আরো বলেন, ‘ইরান বর্তমানে একমাত্র শক্তি যারা শয়তানের বিরুদ্ধে লড়ছে।’ এ সময় যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ আখ্যা দেন তিনি। সূত্র: আলজাজিরা

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ