হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধে ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। খবর আনাদোলুর।

শনিবার দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানান, ৮ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত হামলায় এসব উড়োজাহাজ ধ্বংস করা হয়।

মোহেব্বির দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ১৭টি গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল ড্রোন (যার মধ্যে আটটি ছিল একেবারে নতুন), একটি শক্তিশালী সুরক্ষিত হ্যাঙ্গারে থাকা এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ সামরিক পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী (এরিয়াল রিফুয়েলিং) বিমান।

তিনি বলেন, এসব উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলোর অবস্থান সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।

ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমএমআর

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা

গাজায় ৭০০ তাঁবুতে পাঠদান চলছে ৫ লাখ শিক্ষার্থীর