হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘গাজার যুদ্ধবিরতি’ ফিলিস্তিনিদের নয়, ইসরাইলের নিরাপত্তার স্বার্থে কার্যকর: বিশ্লেষণ

আমার দেশ অনলাইন

গাজায় গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ হামলায় একটি পুরো পরিবার এবং একজন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের প্রায় ৯ মাস পরও গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি অব্যাহত রয়েছে। বিশেষ করে একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে, যা বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতার ইঙ্গিত দেয়।

সর্বশেষ সাফাদি পরিবারের ওপর হামলার ঘটনায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে। এতে পরিবারের একাধিক সদস্য (শিশুসহ) নিহত হয়।

ফিলিস্তিনিদের মধ্যে এখন বড় প্রশ্ন হলো—যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও কেন পরিবারগুলো হামলার লক্ষ্যবস্তু হচ্ছে? এসব হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতিকে মূলত তাদের সেনাদের ওপর হামলা বন্ধ থাকার শর্ত হিসেবে বিবেচনা করছে। একই সময়ে গাজার বিভিন্ন এলাকায় সামরিক উপস্থিতি বজায় রেখে প্রয়োজন মনে করলে হামলা চালানোর অধিকারও তারা ধরে রেখেছে বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা এবং যুদ্ধবিরতির বাস্তব প্রয়োগ নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এসআর

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক