হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মোজতবা খামেনির তথ্যের জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য আহ্বান করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের “রিওয়ার্ডস ফর জাস্টিস” প্রোগ্রাম। স্টেট ডিপার্টমেন্ট সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা করেছে এবং উল্লেখ করেছে যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যক্তিরা “পুনর্বাসনের” সুযোগও পেতে পারেন।

প্রচারপত্রে বলা হয়েছে, “এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বিভিন্ন উপাদান পরিচালনা ও নির্দেশনা দেন, যারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ পরিকল্পনা, সংগঠিত ও সম্পাদন করে।”

যাদের সম্পর্কে যুক্তরাষ্ট্র তথ্য চাইছে তাদের মধ্যে রয়েছেন:

গোয়েন্দা মন্ত্রী এসমাইল খাতিব

সহ-প্রধান কর্মকর্তা আলী আসগর হেজাজি

মেজর-জেনারেল ইয়াহ্যা রাহিম ছাফাভি

ব্রিগেডিয়ার জেনারেল ইসকান্দার মোমেনি

সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি

আজ সকালে, লারিজানি তেহরানে আল-কুদস দিবসের বিক্ষোভে যোগ দিয়ে তার অংশগ্রহণের ছবি প্রকাশ করেছেন।

সূত্র: আল জাজিরা

এসআর

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া