হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উপসাগরীয় আকাশসীমায় শত্রু ড্রোন ভূপাতিত করল ইরান

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি: সংগৃহীত

উপসাগরীয় আকাশসীমায় একটি শত্রু ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ‘আরাশ-ই কামানগির’ ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে উপসাগরের জলসীমার ওপর ওই ড্রোনটি ধ্বংস করা হয়। তবে ড্রোনটি কোন দেশের ছিল বা কী ধরনের মিশনে ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফার্স নিউজ এজেন্সি আরো জানিয়েছে, এ অভিযানে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে গোপন সক্ষমতা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই অভিযান ইরানের পক্ষ থেকে একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা।

ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট অন্য কোনো দেশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এআরবি

২৭৬ কোটি টাকা আত্মসাৎ: হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

স্পিকারের মানবিক আচরণের প্রশংসা করলেন মির্জা আব্বাস

সরকারের অদক্ষতা ও অনিয়মের মাশুল দিতে হচ্ছে জনগণকে: এমপি বুলবুল

প্রযুক্তির সহায়তায় ‘বি কোম্পানি’র কথিত চাঁদাবাজ গ্রেপ্তার

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে কনস্টেবল নিহত

প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে চায় বাংলাদেশ-চীন

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা কী, জামায়াত এমপির প্রশ্নে যা বললেন মন্ত্রী

তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা, সংসদে বাণিজ্যমন্ত্রী

সিরাজগঞ্জে আদালতের হাজতখানা থেকে লাফিয়ে আসামির পলায়ন