হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কেন ইরানের জবাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কী কারণে তিনি এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি।

ইরান তাদের প্রস্তাবে নৌ-অবরোধের সমাপ্তি, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের পারমাণবিক লক্ষ্য ও পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, এই বিষয়গুলোকেই যুদ্ধ শুরুর কারণ হিসেবে চিহ্নিত করেছিল ওয়াশিংটন।

সংশ্লিষ্টদের মতে, ইরান যেসব দাবি তুলেছে তার কোনোটিতেই ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র। বিশেষ করে বিশ্বের ১২ বা ১৩তম পারমাণবিক শক্তি হওয়ার পথে ইরানের উচ্চাকাঙ্ক্ষা এবং প্রতিবেশী ইসরাইলের ওপর আক্রমণাত্মক অভিযান চালানোর সক্ষমতাকে কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এছাড়া যুক্তরাষ্ট্র চায় হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করতে এবং আঞ্চলিক রাজনীতিতে দেশটির প্রভাব উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে। ট্রাম্পের এই প্রত্যাখ্যান সেই লক্ষ্য অর্জনে সহায়তা করবে, নাকি আলোচনার মোড় অন্য কোনো দিকে ঘুরিয়ে দেবে, তা এখন দেখার বিষয়।

সূত্র: আলজাজিরা

এএম

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

টিকিটের আবেদন শুরু আট মাস আগেই

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন হামজা

আর্থিক ক্ষতি পোষাতে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি