হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আলোচনায় থাকবেন মার্কো রুবিও

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু এজেন্সি।

ইসরাইল, লেবানন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য ত্রিপক্ষীয় ফোনালাপের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে লেবাননের টিভি চ্যানেল আল জাদিদ। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর থাকবেন বলে জানা গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে যোগাযোগের চেষ্টা করছেন। এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যোগ দেবেন।

উল্লেখ্য, রুবিও মঙ্গলবার ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে কয়েক দশকের মধ্যে প্রথম বৈঠকের আয়োজন করেছিলেন।

তবে এখনো এ ধরনের কোনো ফোনালাপের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। যদিও আজ সকালে একজন ইসরাইলি মন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে নেতানিয়াহু আজ আউনের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে, লেবাননের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে তারা এ ধরনের কোনো ফোনালাপ সম্পর্কে অবগত নন।

এদিকে, লেবাননের প্রেসিডেন্ট আউন এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল সঙ্গে একটি যুদ্ধবিরতি ভবিষ্যতে সরাসরি আলোচনার জন্য ‘স্বাভাবিক প্রবেশদ্বার’ হিসেবে কাজ করবে। তবে তিনি সম্ভাব্য ফোনালাপের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

সৌদিতে হামলায় হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান

সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা

মার্কিন সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি হাকাবির

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

লাতিন আমেরিকার দেশগুলো কেন ইসরাইলের ঘনিষ্ঠ হচ্ছে

হুথিদের সঙ্গে লড়াইয়ে পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনীর’ ৮ সেনা নিহত

হুথি হামলায় ফ্লাইট বাতিল, দেশে ফিরতে চাওয়া নাগরিকদের পাশে দাঁড়াল সৌদি দূতাবাস