হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি ড্রোন ঠেকাতে মধ্যপ্রাচ্যে দুই শতাধিক ইউক্রেইনীয় বিশেষজ্ঞ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানি ড্রোনের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে আত্মরক্ষায় সাহায্য করার মধ্যপ্রাচ্যে ২০০ জনেরও বেশি বিশেষজ্ঞ পাঠানোর কথা জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইরান যে ‘শাহেদ’ ড্রোন উপসাগরীয় দেশগুলোর ওপর ব্যবহার করছে, সেই একই ধরনের ড্রোন তারা ২০২২ সালে রাশিয়ার কাছেও বিক্রি করেছিল। আর ইউক্রেইন এসব ড্রোন ভূপাতিত করতে প্রায় ৯০ শতাংশ সফলতা অর্জন করেছে। খবর আলজাজিরার

এখন কিইভ সেই অভিজ্ঞতা সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও কুয়েতের কাছে সরবরাহ করছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর কাছে ইরানি ড্রোন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কারণ তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে উচ্চ-উচ্চতার প্রতিরক্ষা ব্যবস্থায় বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু নিম্ন-উচ্চতার হুমকি উপেক্ষা করেছে। তাছাড়া খরচের দিক থেকেও বড় পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা প্রতিবার ব্যবহারে যেখানে প্রায় ১ কোটি ডলার পর্যন্ত খরচ হয়, যেখানে একটি ইউক্রেইনীয় প্রতিরোধী ড্রোনের খরচ প্রায় তিন হাজার ডলার, যা দিয়ে প্রায় ৫০ হাজার ডলারের একটি শাহেদ ড্রোন ধ্বংস করা যায়।

ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

ছয় দশকের মধ্যে এই প্রথম ঈদে নামাজ হলো না আল-আকসায়

জেরুজালেমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে

মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে সিরিয়াকে দূরে রাখার চেষ্টা করছেন প্রেসিডেন্ট আল-শারা

নেতানিয়াহুর দাবি নাকচ, পুরোদমে ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে ৩-৪ দিনেই এশিয়ায় পৌঁছাবে তেল

ইরানের খারগ দ্বীপ দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

আল-আকসা প্রাঙ্গণে ঈদের নামাজে মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

উপসাগরীয় দেশগুলোয় খোলা মাঠে ঈদের জামাত নিষিদ্ধ