হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ভ্যান্সের পাকিস্তান সফর ঘিরে নাটকীয়তা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান-সংক্রান্ত আলোচনায় অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যেই তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু সংবাদ সংস্থা-কে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার-ও ইসলামাবাদ সফরে অংশ নেবেন।

এর আগে রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভ্যান্স এই সফরে যাচ্ছেন না। তিনি এবিসি নিউজ-কে জানান, অল্প সময়ের নোটিশে ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে সিক্রেট সার্ভিস উদ্বেগ প্রকাশ করেছে। ট্রাম্প বলেন, “জেডি অসাধারণ, কিন্তু এত অল্প সময়ের নোটিশে এই সফর সম্ভব ছিল না।”

তবে দিনভর বিভ্রান্তি আরও বাড়ে, যখন এবিসি নিউজ, অ্যাক্সিওস এবং মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট আলাদাভাবে ইঙ্গিত দেন যে, ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ভ্যান্সই প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন।

এদিকে, ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি এই প্রস্তাবিত চুক্তিতে সই না করে, তবে “পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে।” তিনি এই প্রস্তাবকে “একটি অত্যন্ত সহজ চুক্তি” হিসেবে উল্লেখ করে এটিকে ইরানের “শেষ সুযোগ” বলে অভিহিত করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

তাসনিমের প্রতিনিধি জানিয়েছেন, ‘ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।’

ইসরাইলের মৃত্যুদণ্ড আইনের বিরুদ্ধে মরক্কোয় হাজারো মানুষের বিক্ষোভ

পাকিস্তানে নতুন বৈঠকের খবর সত্য নয়: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানকে কড়া হুঁশিয়ারি, আলোচনা ব্যর্থ হলে ‘নাইস গাই’ থাকবেন না ট্রাম্প

ইসরাইলি হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২,৫৫১

মার্কিন অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন না ভ্যান্স: ট্রাম্প

ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে শান্তি চুক্তি হবেই: ট্রাম্প

সোমবার আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল: ট্রাম্প

ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের

স্টারলিংক আমদানির অভিযোগে ইরানে দুই বিদেশি নাগরিকসহ গ্রেপ্তার ৪