হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সর্বোচ্চ নেতা কোথায়, অবশেষে জানা গেল

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর আর প্রকাশ্যে দেখা যায়নি মোজতবা খামেনিকে। এ কারণে তার সুস্থতা কিংবা জীবিত থাকা নিয়ে সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দাবি, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা গুরুতর আহত হয়েছেন। ওই হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলে দাবি করে পশ্চিমা মিডিয়া।

এসব দাবি প্রত্যাখ্যান করলেও ইরানের সর্বোচ্চ নেতা ঠিক কোথায় আছেন, তা স্পষ্ট করেনি তেহরান।

এর মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, রাশিয়ার রাজধানী মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতাকে। সেখান থেকেই সম্প্রতি ইরাকি জনগণের উদ্দেশে কৃতজ্ঞতা বার্তা জানান তিনি।

কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের দাবি, ওই বিবৃতিটি তিনি মস্কো থেকে পাঠিয়েছেন। এর আগে সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর ইরানের নববর্ষ নওরোজে দেওয়া প্রথম বিবৃতিও অজ্ঞাত স্থান থেকে পাঠান মোজতবা। তার দুটি বিবৃতিই রাষ্ট্রীয় গণমাধ্যমে অন্য আরেকজন পাঠ করে শোনান।

এসব ঘটনার পর অবশেষে ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা পাওয়া গেছে। সংবাদমাধ্যম আরটিসিভিআইকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ জানিয়েছেন, মোজতবা খামেনি ইরানেই রয়েছেন। জনগণের বোঝা প্রয়োজন যে, তার জনসমক্ষে উপস্থিত না হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে।

এই রুশ কূটনীতিক বলেন, ইরানি নেতৃত্ব বারবার বলেছে, নতুন নেতা ইরানেই আছেন। কিন্তু শত্রুপক্ষের হায়েনা চোখ থেকে নিরাপদ অবস্থানে রয়েছেন। নিরাপত্তার কারণেই তিনি জনসমক্ষে আসা থেকে বিরত রয়েছেন। সূত্র: তাস

নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

ইসরাইলের নির্বাচনে মুসলিম দলগুলোর আকাশচুম্বী সাফল্য, কেন বাড়ছে গুরুত্ব

নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসন ৫৪, বিরোধীদের ৪৯, আরব দলগুলোর ১৯

ইসরাইলের ক্ষমতার চাবিকাঠি কি মনসুর আব্বাস ও ইউসুফ জাবারিনের হাতে

ইসরাইলের নির্বাচনে আরব দলগুলোর চমক

নেতানিয়াহু কি সরকার গঠন করতে পারবেন

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ছাড়াল

শক্তিশালী জাতীয় সরকার গঠন করা হবে, নেতানিয়াহুর ঘোষণা

ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু জোট, সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই