হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলমান রাখার আহ্বান ক্রেমলিনের

আমার দেশ অনলাইন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ফাইল ছবি

উপসাগরীয় অঞ্চলে নেতিবাচক প্রভাব এবং বিশ্ব অর্থনীতির ক্ষতি এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে ক্রেমলিন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানান।

দমিত্রি পেসকভ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক এবং অনিশ্চিত। আমরা আশা করি, আলোচনার প্রক্রিয়াটি অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে সামরিক পরিস্থিতির দিকে ধাবিত হওয়া বা বড় ধরনের উত্তেজনা এড়ানো সম্ভব হবে।’

তিনি আরো স্পষ্ট করেন, রাশিয়া বর্তমানে এই আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই। তবে একটি শান্তিপূর্ণ সমাধান এবং চুক্তিতে পৌঁছাতে যেকোনো ধরনের সহযোগিতা দিতে মস্কো প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র : আল-জাজিরা
এমএমআর

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স