সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঈদুল ফিতরের ছুটির তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। সব ফেডারেল মন্ত্রণালয়, সরকারি ও এ খাতের কর্মীদের জন্য আগামী ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। ২৩ মার্চ থেকে সরকারি দপ্তরগুলোতে আবার কাজ শুরু হবে।
বেসরকারি খাতের কর্মীদের জন্য ছুটি ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত। যদি রমজান ৩০ দিন স্থায়ী হয়, তাহলে বেসরকারি খাতের ছুটি ২২ মার্চ পর্যন্ত বাড়ানো হবে।
এদিকে আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ছুটির বিষয়ে আগে থেকে দেয়া এই ঘোষণা কর্মী ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আগাম পরিকল্পনা করার সুযোগ দেবে বলে মনে করা হচ্ছে। রমজান মাসের সমাপ্তি উপলক্ষে পালিত ঈদুল ফিতর ইসলামি বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।
সূত্র: গালফ নিউজ
আরএ