হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ

আমার দেশ অনলাইন

১৭ই মার্চ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি এলাকায় চালানো ইসরাইলি বিমান হামলার স্থান থেকে ধোঁয়া উঠছে। (এএফপি)

লেবাননে চলমান যুদ্ধের ফলে সাধারণ মানুষ মারাত্মক মূল্য দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংঘাত বিস্তৃত হওয়ায় মৃত্যু, আহতের সংখ্যা এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।

জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইমরান রিজা বলেন, “বাস্তুচ্যুতি অবিশ্বাস্য গতিতে বাড়ছে। বর্তমানে লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অনেকেই কেবল গায়ে থাকা কাপড় নিয়েই বেরিয়ে গেছেন।”

গত ২ মার্চ লেবানন এই মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়ে, যখন হিজবুল্লাহ ইসরাইলের দিকে হামলা চালায়। তারা জানায়, ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়। এর জবাবে ইসরাইল সামরিক অভিযান শুরু করে।

এই সংঘাতে লেবাননে এখন পর্যন্ত ৮৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৮ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

লেবানন সরকারের তথ্যমতে, দেশের মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন। জাতিসংঘ আশঙ্কা করছে, পরিস্থিতি আরও খারাপ হলে বাস্তুচ্যুতের সংখ্যা আরও বাড়তে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

অর্থছাড় জটিলতায় আটকে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার নির্মাণ

স্টুটগার্টকে গোলবন্যায় ভাসিয়ে বুন্দেসলিগা শুরু বায়ার্নের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫২ কিলোমিটার যানজট

বিলুপ্তির পথে কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি

ওআইসির মহাসচিব হলেন ইসমাইল উলদ শেখ আহমেদ

এবার বিজেপির পানি সন্ত্রাসের শিকার মুসলমানরা

ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৬

কৃষিকে আধুনিক করতে পার্টনার প্রকল্পে অগ্রগতি

শ্রেণিকক্ষ সংকটে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান