হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

আমার দেশ অনলাইন

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও শীর্ষ নেতারা। শুক্রবার শুরু হওয়া এই শোকানুষ্ঠানে শতাধিক দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সঙ্গে রয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

এ ছাড়া তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলিও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন।

বিভিন্ন দেশ রাষ্ট্রপ্রধানের পরিবর্তে উচ্চপর্যায়ের প্রতিনিধিও পাঠিয়েছে। তুরস্কের হয়ে অংশ নিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ। ভারতের প্রতিনিধি দলে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা ও বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন। পাশাপাশি সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং বিরোধী রাজনীতিক মেহবুবা মুফতিও তেহরানে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

চীনের পক্ষ থেকে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েই, রাশিয়ার প্রতিনিধি হিসেবে দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ উপস্থিত থাকবেন। আফগানিস্তানের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইতোমধ্যে তেহরানে পৌঁছেছেন এবং রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন।

সূত্র: আল-জাজিরা

এআরবি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক