হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি বাহিনীর ওপর এক দিনে ৫৫টি হামলার দাবি হিজবুল্লাহর

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে হিজবুল্লাহর রকেট হামলার পর উত্তর ইসরাইলের একটি ক্ষতিগ্রস্ত ভবনের ঘটনাস্থলে ইসরাইলি বাহিনী, ১৩ মার্চ, ২০২৬ [রয়টার্স]

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা এক দিনে ইসরাইলি বাহিনীর ওপর মোট ৫৫টি পৃথক হামলা চালিয়েছে, যা তাদের ইতিহাসে ইসরাইলের বিরুদ্ধে এক দিনে সর্বোচ্চ হামলার ঘটনা বলে মনে করা হচ্ছে।

গোষ্ঠীটির মতে, এসব হামলা লেবাননের ভেতরে এবং সীমান্ত পেরিয়ে উত্তর ইসরাইলের বিভিন্ন স্থানে চালানো হয়েছে। এই পরিস্থিতি অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

লেবাননের বিভিন্ন ফ্রন্টে এদিন উল্লেখযোগ্য সংঘর্ষের খবর পাওয়া গেছে। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে কুরা এলাকায় সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালায়।

পূর্বাঞ্চলীয় ফ্রন্টে খিয়াম ও তায়বেহর কাছে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এদিন সন্ধ্যার দিকে একটি বিমান হামলায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননের পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। রাজধানী বৈরুতেও এর প্রভাব পড়েছে—আজ দক্ষিণাঞ্চলীয় উপশহরে দুটি হামলার মাধ্যমে সেই উত্তেজনা স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া

সরকার গঠনের পথে আইজেনকট, সমর্থন জানালেন ৬৭ আইনপ্রণেতা

ইসরাইলের প্রধানমন্ত্রী হবেন কে, জানা যাবে আজ

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা হতাহত

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের