হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিক্ষোভে উসকানিদাতাদের কোনো ছাড় নয়: ইরান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ইরানের সাম্প্রতিক সহিংস বিক্ষোভে যারা উসকানি দিয়েছেন, তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব উসকানিদাতাদের শাস্তির আওতায় আনা হবে। খবর জিও নিউজের।

তিনি বলেন, ‘সরকারবিরোধী বিক্ষোভে যারা দাঙ্গা, সন্ত্রাসবাদ ও সহিংসতায় উসকানি দিয়েছে, যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করা জনগণের দাবি। আমরা জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল।’

তিনি আরো জানান, বিক্ষোভে যারা সন্ত্রাস ও দাঙ্গায় উসকানি দিয়েছিল, তাদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। বলেন, ‘যারা অস্ত্র তুলে নিয়েছে, মানুষ হত্যা করেছে, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রতি সামন্যতম নমনীয়তা প্রদর্শন না করে বিচারকাজ পরিচালনা করা হবে।’

জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। উউত্তেজনা প্রশমন করতে সক্ষম হয়েছে ইরানের সরকার।

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প