হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ৯ দেশের

শান্তি বোর্ডের প্রথম বৈঠক

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে শান্তি বোর্ডের প্রথম বৈঠক। প্রথম বৈঠকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নয়টি সদস্য দেশ। পাশাপাশি পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা মোতায়েনের জন্য সম্মত হয়েছে। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার বোর্ডের সভায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বোর্ড অব পিসে’ ১০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, যদিও তিনি এই অর্থ কী কাজে ব্যবহার করা হবে তা নির্দিষ্ট করে বলেননি।

ট্রাম্প বলেন, কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান এবং কুয়েত গাজা পুনর্গঠনের জন্য প্রাথমিক ডাউন পেমেন্ট সংগ্রহ করেছে।

তিনি জানান, ‘প্রতিটি ডলার ব্যয় করা হবে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য। শান্তি বোর্ড দেখিয়ে দিচ্ছে কীভাবে একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলা যেতে পারে।’

ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্নির্মাণের জন্য প্রয়োজন আনুমানিক ৭০ বিলিয়ন ডলার। প্রতিশ্রুতিবদ্ধ তহবিল এর একটি ভগ্নাংশ মাত্র।

ইতোমধ্যে, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া আন্তর্জাতিক বাহিনীর জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, যা গাজায় ইসরাইলের যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ। মিশর এবং জর্ডান পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে।

আরএ

শান্তি চুক্তি আলোচনায় কাতারে পৌঁছেছেন ইরানের শীর্ষ প্রতিনিধিদল

ইরান যুদ্ধের প্রভাবে ধাক্কা খেল সৌদি যুবরাজের ট্রিলিয়ন ডলারের স্বপ্ন

সমঝোতা স্মারক চূড়ান্ত হলে পরমাণু ইস্যুতে আলোচনা হবে: বাঘাই

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও মক্কায় বিদেশি হাজিদের ঢল

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৩ জন নিহত

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে মালয়েশিয়া

হরমুজ পার হলো পাকিস্তান ও চীনের দুই এলএনজি ট্যাংকার

ইরানে ‘অভ্যুত্থানচেষ্টার’ অভিযোগে সশস্ত্র নেতার মৃত্যুদণ্ড কার্যকর

চুক্তি এখনো চূড়ান্ত নয়, তবে অগ্রগতি হচ্ছে