হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমান উপকূলে ড্রোন হামলায় ডুবে গেছে ভারতীয় পণ্যবাহী জাহাজ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ওমানের উপকূলে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনার পর সেটি ডুবে গেছে বলে দাবি করেছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড। সংস্থাটি জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীর হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, জাহাজটির নাম ছিল এমএসভি হাজ আলি। ১৪ জন নাবিক নিয়ে এটি সোমালিয়ার বিচ্ছিন্ন সোমালিল্যান্ড অঞ্চলের বারবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় গবাদি পশু পরিবহন করছিল।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণে ওমানের লিমা উপকূলের কাছে একটি “সন্দেহজনক বিস্ফোরণ” ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ফল হতে পারে।

বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। পরে জাহাজটি ডুবে যায় বলে জানায় ভ্যানগার্ড।

জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিটাইম ট্র্যাফিকের তালিকা অনুযায়ী, এমএসভি হাজ আলি ছিল ৫৪ মিটার (১৭৭ ফুট) দীর্ঘ একটি কাঠের ধো নৌকা।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জাহাজে থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ইরান–আমিরাত মতবিরোধে ব্রিকস ঘোষণাপত্র নিয়ে অনিশ্চয়তা

হিজবুল্লাহর সস্তা ড্রোনে যেভাবে চ্যালেঞ্জের মুখে ইসরাইলি বাহিনী

এক দশকে ব্রিটেনে ৫ প্রধানমন্ত্রীর বিদায়, এবার কি স্টারমারের পালা

লেবাননে বসতি গড়ার স্বপ্ন দেখছে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি জড়িত ছিল আমিরাত: আরাগচি

‘ওমান উপকূলে হামলার শিকার ভারতীয় পতাকাবাহী জাহাজ’

ইরানে হামলার নিন্দা জানাতে ব্রিকস সদস্যদের আহ্বান আরাগচির

ব্রিকস বৈঠকে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গোপনে আমিরাত সফরে গেলেন নেতানিয়াহু

ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত সফর করেন মোসাদ ও শিন বেত প্রধান