হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানি নিহত

ইসরাইলের দাবি

আমার দেশ অনলাইন

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

গতকাল সোমবার রাতে এক হামলায় সোলাইমানি নিহত হন বলে দাবি করা হয়।

ইসরাইলি বাহিনীর দাবি, সোলাইমানির এই মৃত্যু ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি ‘বড় ধাক্কা’।

একই সঙ্গে ইরানি কমান্ডারদের বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগ অব্যাহত’ রাখার অঙ্গীকারও করেছে ইসরাইল।

তবে এই দাবির পরিপ্রেক্ষিতে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরাইল।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরান, যা এখনো চলছে। সূত্র: আলজাজিরা

কারাগার থেকে হাসপাতালে নোবেলজয়ী ইরানের নার্গিস মোহাম্মদি

আমিরাতের আকাশপথ স্বাভাবিক, ১০ মে থেকে চালু করছে কাতার

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের’ মতো জাহাজ জব্দ করেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

জ্বালানি তেলের দাম ট্রাম্পকে হারতে বাধ্য করবে: ডেভিড সেডনি

‘মাথার ওপর দিয়ে যাচ্ছিল ক্ষেপণাস্ত্র, ঘুমানো ছিল অসম্ভব’

ইরানের সঙ্গে চুক্তি না করাই ভালো: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে টেলিযোগাযোগ অবকাঠামোয় হামলার নিন্দা জানাল জাতিসংঘ