হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের হামলার ভয়ে বাংকারে ইসরাইলি যুগলের বিয়ে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোয় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে তেহরান। ইরানের হামলা থেকে বাঁচতে চার স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তেল আবিব। এরপরও হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটি।

নিজ নাগরিকদের বাঁচানোর জন্য প্রয়োজনীয় বাঙ্কার খুঁড়ে রেখেছে ইসরাইল। আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত হলেই দ্রুত সব নাগরিকের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠায় এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু করা এলাকায় সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করে।

চলমান যুদ্ধেও একই কৌশল অবলম্বন করছে তেল আবিব। কোনো হামলার আশঙ্কা দেখলেই সাইরেন বাজানো হচ্ছে এবং নাগরিকদের মোবাইল ফোনে সতর্কবার্তা যাচ্ছে।

ইরানি হামলার ভয়ে বাঙ্কারে বিয়ে করেছে এক ইসরাইলি দম্পতি। বিয়ের আনুষ্ঠানিকতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তারা।

গত বুধবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, মূলত পেতাহ টিকভায় বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ। তবে যুদ্ধের কারণে জায়গাটি বাতিল করতে হয়। পরে একই তারিখে তেল আবিবের ডিজেনগফ সেন্টার মলের পার্কিং লটে (যা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

জানা যায়, আর্জেন্টিনা থেকে বিয়েতে যোগ দিতে এসেছিল মারিয়ানোফের পরিবার। তাই আর বিয়ে পিছিয়ে দিতে চাননি নবদম্পতি। অল্প সময়ের নোটিশে বন্ধু ও স্বজনদের নতুন ঠিকানায় আসার জন্য জানান তারা।

বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বহু ইসরাইলি উপস্থিত ছিলেন, যারা সপ্তাহজুড়ে ওই বোমা আশ্রয়কেন্দ্রকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিলেন।

বুধবার এক অনুষ্ঠানে মারিয়ানোফ বলেন, উপস্থিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ ছিলেন পরিবার ও ঘনিষ্ঠজন। বাকিরা আশ্রয়কেন্দ্রে আসা মানুষ, যারা আনন্দের সঙ্গে উদযাপন করেন।

তিনি বলেন, ‘মানুষ শুধু আমাদের উদযাপন করতে এবং খুশি করতে এসেছিল। এটি ছিল আবেগঘন ও অনন্য মুহূর্ত, যা বলার ভাষা আমাদের নেই।’

ল্যাসরি বলেন, এটা ছিল অবিশ্বাস্য। সবকিছুর মধ্যেও আমরা বিয়েটা করতে পেরেছি। অনুষ্ঠানটি আবেগঘন ও আনন্দময় ছিল এবং আমরা মারিয়ানোফর আর্জেন্টিনা থেকে আসা পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি উদযাপন করতে পেরেছি।

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

বিপদ সংকেত পাঠানো ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে তাৎক্ষণিক হামলার পরিকল্পনা নেই, তবে স্থল অভিযান হলে যোগ দেবে কুর্দি বিদ্রোহীরা

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প