হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের খারগ দ্বীপ দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপ দখল বা অবরোধের পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ভেঙে দেওয়া এবং দেশটিকে পুনরায় প্রণালিটি খুলতে বাধ্য করাই এই পরিকল্পনার লক্ষ্য—এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে অন্তত চারটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাধান করতে হলে এই কৌশলগত চাপ অপরিহার্য বলে মনে করছে মার্কিন প্রশাসন। ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমেই প্রক্রিয়াজাত ও রপ্তানি হয়।

তবে এই ধরনের সামরিক অভিযান ইরানের কাছাকাছি অবস্থানের কারণে মার্কিন সেনাদের বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি অঞ্চলটিতে ইতোমধ্যেই মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে এবং অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতিও চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়, খারগ দ্বীপ দখলের আগে কয়েক সপ্তাহ ধরে সামরিক হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা দুর্বল করার পরিকল্পনা রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি হরমুজ প্রণালি উন্মুক্ত করতে চান এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, তবে সরাসরি স্থল সেনা মোতায়েনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এমন অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি ইরানকে আলোচনায় বাধ্য করবে—এমন নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রের সাবেক নৌ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, স্থল অভিযান মার্কিন সেনাদের জন্য বিপজ্জনক হতে পারে এবং ইরান বিকল্পভাবে অন্য পথ দিয়ে তেল রপ্তানি চালিয়ে যেতে পারে।

এদিকে চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসআর

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা