হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে বিক্ষোভের মধ্যেই আত্মঘাতী হামলা, নিহত ১৪

আমার দেশ অনলাইন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় চলমান এক বিক্ষোভ কর্মসূচির মধ্যে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জনের বেশি আহত হওয়ার খবর দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার দুপুরে কাবাল থানার সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

সোয়াত অঞ্চলের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ফিদা হোসেন জানান, হামলাকারী শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়। এতে চার পুলিশ সদস্য নিহত হন এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হন।

জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান বলেন, কাবাল থানার প্রবেশপথে সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানোর চেষ্টা করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ সময় ওই ব্যক্তি নিজের শরীরে থাকা বিস্ফোরক সক্রিয় করলে ঘটনাস্থলেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

তিনি আরো জানান, নিরাপত্তা বাহিনী দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে এবং সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রোববার কাবাল চত্বরে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। সেই কর্মসূচি চলাকালীন থানার ফটকের কাছে এই আত্মঘাতী হামলা সংঘটিত হয়। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

এর আগে একই দিন সকালে প্রাদেশিক রাজধানী পেশোয়ারের পেশোয়ার-ইসলামাবাদ মোটরওয়ের টোল প্লাজার কাছে একটি আইইডি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হন।

এছাড়া গত ৩০ জুলাই হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সর্বশেষ নিরাপত্তা মূল্যায়ন অনুযায়ী, একীভূত জেলাগুলো বাদ দিয়ে খাইবার পাখতুনখোয়ায় জুলাই মাসে বিভিন্ন হামলা ও সহিংস ঘটনায় ১৫৪ জন নিহত হয়েছেন। জুন মাসে এ সংখ্যা ছিল ৭৫। ফলে মাত্র এক মাসের ব্যবধানে প্রাণহানির হার প্রায় ১০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: ডন

এআরবি

পাকিস্তানে সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

দেশে ফেরত পাঠানো বন্ধে পাকিস্তানকে আফগান শিক্ষার্থীদের আহ্বান

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে প্রচেষ্টা জোরদার করছে পাকিস্তান

আবেদনের ৩ বছরেও কেন ব্রিকসের সদস্যপদ পায়নি পাকিস্তান

পাকিস্তানে পড়তে বাধা নেই আফগান মেডিকেল শিক্ষার্থীদের